স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে স্বামীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একই দিনে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে স্বামীর মৃত্যু হয়েছে। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোম্পানীগঞ্জে উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির আবু সায়েদের স্ত্রী মোহসেনা খাতুন (৬০) মারা যান। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি মারা যান আবু সায়েদ (৭০)।

চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত স্বামী স্ত্রী দুজনই অসুস্থ ছিলেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন স্বামীও মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights