স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ : বদিউল আলম

অনলাইন ডেস্ক

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা।’

রবিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা। জাতীয় নির্বাচনও নির্দলীয় সরকারের অধীনে চান তারা। স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের।’

তিনি আরও বলেন, ‘যতোদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততোদিন আমরা সংস্কার প্রস্তাব নেবো। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights