স্পেন ও পর্তুগালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট

অনলাইন ডেস্ক

স্পেনের মাদ্রিদ ও পর্তুগালের লিসবনসহ বিশাল এলাকা বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে করে এই দুই দেশের বৃহৎ একটি অংশের ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। বিদ্যুৎহীন থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

স্পেনের বিদ্যুৎ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, সোমবার স্পেন ও পর্তুগালের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। তারা এনার্জি কোম্পানিগুলোর সঙ্গে মিলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করছে।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্প্যানিশ রেডিও স্টেশনগুলো জানিয়েছে, মাদ্রিদের আন্ডারগ্রাউন্ডের কিছু অংশ খালি করা হচ্ছে। কাদের সের রেডিও স্টেশন রিপোর্ট করেছে যে, মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে ব্যাপক যানজট তৈরি হয়েছে।

একটি বিবৃতিতে স্প্যানিশ বিদ্যুৎ গ্রিড মনিটরিং কোম্পানি ই-রেডেস জানিয়েছে, তারা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপন করার কাজ করছে।

তারা বলেছে, এটি একটি বৃহত্তর ইউরোপীয় সমস্যা।

এদিকে, স্পেনের জাতীয় রেলওয়ে কোম্পানি রেনফের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দেশটির পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিচ্ছিন্ন হয়ে যায়।

স্প্যানিশ মিডিয়ার প্রতিবেদন অনুসারে, সেভিল, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। ফ্রান্সের কিছু অংশও ক্ষতিগ্রস্ত বলে মনে হচ্ছে।

খবরে বলা হয়েছে, সারা দেশে টেলিফোন লাইন বিচ্ছিন্ন ছিল। মাদ্রিদের ভূগর্ভস্থ কিছু অংশ খালি করা হয়েছে এবং শহরের ট্র্যাফিক লাইটগুলো কাজ করছে না।

এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে খেলা স্থগিত করা হয়েছে। গ্রিগর দিমিত্রভের সঙ্গে ব্রিটেনের জ্যাকব ফার্নলির তৃতীয় রাউন্ডের খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে কোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদ সাইট এল মুন্ডোর মতে, বার্সেলোনায় মেট্রো পরিষেবা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর হাজার হাজার যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহরের ট্রাম ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু ট্রাফিক লাইট অকার্যকর হয়ে পড়েছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights