স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ-৩ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে নৌকার সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন আগে চৈতারচর এলাকায় মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা ক্যাম্পটি তৈরি করে। গতকাল রাতেও ক্যাম্পটি ঠিক ছিল। তবে সকালে উঠে সবাই দেখে ক্যাম্পের পোস্টার-প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নৌকার সমর্থক মোহসিনা হক কল্পনা অভিযোগ করে বলেন, রাতে প্রচার-প্রচারণা শেষে কর্মীরা বাড়ি গিয়েছিল। সকালে আমার কাছে ফোন আসে কাঁচি প্রতীকের সমর্থকরা ক্যাম্পে ভাঙচুর করেছে। এসে দেখি ক্যাম্পে সব চেয়ার ফেলে দেওয়া হয়েছে, পোস্টার- ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই।

ক্যাম্পের দায়িত্বে থাক নৌকার সমর্থক কাজী হৃদয় বলেন, গতকল ফয়সাল বিপ্লবের লোকজন আমাদের গালাগাল করে। ক্যাম্পে লাইট ছিল না। এই সুযোগেই ভাঙচুর করেছে।

এ বিষয়ে নৌকার সমর্থক মুজিবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আনসারুজ্জামান জানান, নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের একটি খবর পেয়েছি। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ ও সত্য-মিথ্যা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights