স্বরূপকাঠি বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির অভিষেক

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘ পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ায় নতুন এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সমাজসেবক মহিবুল্লাহকে সভাপতি এবং আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক ড. রেবেকা সুলতানাকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। অন্য উপদেষ্টারা হলেন- নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মো. আসাদুজ্জামান, ডা. শহিদুল ইসলাম রাতুল, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাহমুদুর রহমান খাঁন ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু।

নতুন এই কমিটির অভিষেক উপলক্ষে আজ রবিবার সকালে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভসংঘের কর্মকাণ্ডের উপর আলোকপাত করে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু। বক্তব্য শেষে তিনি অনুমোদিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন হালদার, সাবেক এএসপি আকতার হোসেন, প্রধান শিক্ষক তৌফিকুজ্জামান, মো. মোশারেফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত হাওলাদার, কৃষ্ণ কান্ত দাস, মো. মাসুদুল আলম অপু, রমজান আলী রাকিব, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিন বিল্লাহ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, মো. আবু ইউসুফ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষিকা সীমা হালদার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশীদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মাহাদি হাসান সাগর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কর্মকার, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুগ্ধ হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুনিয়া শরীফ মুনা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পরশ মনি, ক্রীড়া সম্পাদক মো. নাসির আহম্মেদ রফিক, সহ ক্রীড়া সম্পাদক তালহা সুহাইব ফাহিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিজা ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফসা ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূরানী আক্তার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অংকিতা কর্মকার, ত্রান বিষয়ক সম্পাদক তাবাচ্ছুম তাসিন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পূজা সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. হারিসুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম রনী, ইভেন্ট সম্পাদক অলোক মিস্ত্রী, কার্যকরী সদস্য নুসরাত চৌধুরী, মো. মাহিন, অনন্যা বৈদ্য, শেখ শাওদা, উম্মে হাবিবা, রেশমা আক্তার ও নৌরিন ইসলাম।
কমিটি ঘোষণার পরে আগামীদিনে অত্র শাখার বিভিন্ন কর্মসূচি গ্রহণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights