স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা

দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো বেড়ে স্বর্ণের দামে ফের নতুন রেকর্ড করেছে। এবার স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বাড়ার তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে রূপার দাম আরও বাড়ল। ২২ ক্যারেটের রূপার ভরি পাঁচ হাজার ১৩২ টাকা।

২১ ক্যারেটের রূপার দাম ভরি চার হাজার ৮৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের রূপার দাম ভরি চার হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম তিন হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights