স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র: তথ্যমন্ত্রী

অনলাইন প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র এ কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতিকে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তুরস্কে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৬ মার্চ ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে শুধু দেশের জনগণই নয়, প্রবাসী বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জনে দেশের নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইস্তাম্বুলের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী তুরস্ক সরকারের আমন্ত্রণে কৌশলগত গণযোগাযোগ বিষয়ে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইস্তাম্বুল সফর করছেন।

এর আগে অনুষ্ঠানে পৌঁছালে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights