স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শারমিনের সই করা আদেশে বলা হয়েছে, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে তার বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকায় মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট সব দফতরে প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights