স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে ঢাকায় পৌঁছান ওবায়দুল কাদের।

এর আগে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর আগে ২০২৩ সালের ৯ আগস্ট মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে দেশে ফেরেন ১১ আগস্ট।

২০১৯ সালের মার্চ মাসের প্রথম দিকে হঠাৎ অসুস্থ হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গুরুতর অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। পরে তাকে করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights