স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১০৫ জনের চাকরির সুযোগ

চাকরির খোঁজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্যপদে প্রতিষ্ঠানটি ১০৫ জনকে নিয়োগ দেবে। শুধু নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন চার পদে।

পদের নাম : কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ৪টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড : ১৩তম

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি।

পদের নাম : স্টোরকিপার

পদসংখ্যা : ৪টি।

গ্রেড : ১৬তম

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম : স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা : ৯৬টি

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড : ১৬তম

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম : ড্রাইভার

পদসংখ্যা : ১টি

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা

গ্রেড : ১৫তম

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন।

আবেদনের বয়সসীমা : আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্র্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি : টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে http://csnaogaon.teletalk.com.bd এই ওয়েবসাইটটি দেখুন। বিস্তারিত অনলাইনে জানা যাবে।

আবেদনের শেষ সময় : আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights