স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া মহাদেশ শাখার কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা

নাইম আবদুল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া মহাদেশ শাখার কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বার লাইব্রেরি হলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারেক ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হোন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রাজীব আহসান ও বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। এ ছাড়াও স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির উদ্দিন আহমেদ শাহীন (যুক্তরাজ্য), দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম (সুইজারল্যান্ড), যুগ্ম সম্পাদক পদমর্যাদা আসলাম ফকির লিটন (ফিনল্যান্ড ) যুগ্ম সম্পাদক পদমর্যাদা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল (সাউথ আফ্রিকা), এরশাদ হোসেন (সৌদি আরব), মোস্তাফিজুর রহমান জাহিন (সিঙ্গাপুর) ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আগত স্বেচ্ছাসেবক দল করতে আগ্রহী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দর্শক সারিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights