স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সবসময় মাঠে ছিল। সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্য রয়েছে সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সব শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।বিকালে যুবলীগ, ছাত্রলীগের সঙ্গে যৌথ সমাবেশ করবে সংগঠনটি। এ ছাড়াও রাত ৯টায় গণভবনে যাবেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। সেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights