‘স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না’

ঠাকুরগাও প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ ডামি সরকার বলেই সামান্য একটু ফু দিতেই উড়ে গেছে। স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না।’

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুল ইসলাম বলেন, আ.লীগ ২০১৪ সালের ইলেকশনে ১৫৪টি আসন জিতেছে বিনা প্রতিদ্বন্দিতায়, ১৮তে হয়েছে মিডনাইট নির্বাচন। আর ২৪-এ হয়েছে আমি ডামি নির্বাচন। আ.লীগ ডামি সরকার ছিলো বলেই সামান্য একটু ফু তে উড়ে গেছে।

তিনি বলেন, এখন আ.লীগ আবার হুঙ্কার দিচ্ছে। তারা আবার ফিরে আসবেন। আবার দেশ দখল করবেন। আবার আগের মত তাণ্ডব চালাবেন। কিন্তু স্বেরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি।

ডা. শফিকুর রহমান বলেন, যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে তারা পাচার করেছেন।

ঠাকুরগাঁওয়ে ১৭ বছর পর আয়োজিত জামাতের এই কর্মী সভায় হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন জামাতের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights