স্বৈরাচারের দোসররা নতুন ষড়যন্ত্র করছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশ অস্থিতিশীল করতে নতুনভাবে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এ দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। জনগণের ক্ষতি করার জন্য তারা আবার ওত পেতে আছে। গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী নৈরাজ্য ও দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীউল্লাহ নবী আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভোলেনি। হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের বিচার নিশ্চিত করতে হবে। সে বিচার হতে হবে দৃশ্যমান। এ ছাড়া আওয়ামী দোসররা যেন মাথা চাড়া না দিতে পারে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights