স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে কালীগঞ্জে বিএনপির শোভাযাত্রা

ঝিনাইদহ প্রতিনিধি

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে বের হওয়া র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights