স্বৈরাচার শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার

অনলাইন ডেস্ক

স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিও (পার্সোনাল অফিসার) এস এম মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন।

তিনি জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা তাকে দেখতে পেয়ে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights