‘স্মার্ট বাংলাদেশ গঠনে আউটসোর্সিংয়ের বিকল্প নেই’

লক্ষ্মীপুর প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ গঠনে আউটসোর্সিংয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমান। শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি বেসরকারি অংশীদারীত্বের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রকল্প সহজে বাস্তবায়ন সম্ভব।
এজন্য পিপিপি’র মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য আউটসোর্সিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
এসময় উপস্থিত ছিলেন উপ-সচিব আক্তারুন নাহার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর এ আলম, সাজিয়া পারভিন, সমাজকর্মী জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাংবাদিক কামাল উদ্দিন হাওলাদার, মীর ফরহাদ হোসেন সুমন, সোহেল রানা প্রমুখ। এছাড়া সরকারি বেসরকারি সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights