স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

অনলাইন ডেস্ক

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এরপর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি ‘পারিজাত’ প্রজাতির একটি ফুলগাছ রোপণ করেন।

উল্লেখ্য, জাতীয় স্মৃতিসৌধের মূল সৌধের পূর্ব দিকে বাগান রয়েছে। আগত মান্যগণ্যদের স্মৃতি স্মারক হিসেবে বাগানে গাছ রোপণ করা হয়। অতিথিরা নিজ হাতে গাছ রোপণ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights