হজযাত্রীদের টিকা নেওয়ার আগে যেসব রিপোর্ট সঙ্গে নিতে হবে

অনলাইন ডেস্ক

হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সাতটি রিপোর্ট সঙ্গে নিতে হবে।
রিপোর্টগুলোর মধ্যে রয়েছে- Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest P/A view (রিপোর্টসহ), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) ও Blood Grouping and Rh Typing।

সোমবার (৭ এপ্রিল) হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারের নির্বাচিত মেডিকেল সেন্টারে ২০২৫ সনের সকল হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (৩ মাসের মধ্যে সম্পন্ন) সঙ্গে নিতে হবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights