হঠাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে লিটন

অনলাইন ডেস্ক
ইনজুরির কারণে প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকা লিটন দাসকে হঠাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না তিনি। তবে সেরে উঠলে দ্বিতীয় টেস্ট খেলার কথা ছিল তার। কিন্তু লিটন দাসের চোটের নাটকীয় উন্নতি হওয়ায় প্রথম টেস্টের স্কোয়াডেই যুক্ত করা হলো তাকে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটন দাসের দলভুক্ত হওয়ার খবর জানায় বিসিবি।

বিসিবি জানায়, চোট থেকে সেরে ওঠার ইতিবাচক অগ্রগতির পর ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে লিটন কুমার দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। তবে লিটন যুক্ত হওয়ায় বাংলাদেশ দলের সদস্য সংখ্যা বাড়ল। নিশ্চিতভাবেই দলের ব্যাটিং লাইনআপ পেল ভরসা।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান ও লিটন কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights