হঠাৎ কেন দেশে ফিরলেন কোহলি, মা হচ্ছেন কী আনুশকা?

অনলাইন ডেস্ক

হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছেন বিরাট কোহলি। সংবাদমাধ্যমের খবর বলছে, পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন তিনি।

বিশেষ সূত্র বলছে, তিন দিন আগে মুম্বাই ফিরেছেন কোহলি। বোর্ডের অনুমতি নিয়ে তিন দিনের অনুশীলন ম্যাচ খেলেননি তিনি। জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন বিরাট। কী কারণে তাকে ফিরতে হয়েছে সেটা পরিষ্কার করে জানানো হয়নি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন কোহলি। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শুরু। সেই ম্যাচ কোহলি খেলবেন বলেই জানা গেছে।

গত কয়েক মাস ধরেই জল্পনা, দ্বিতীয় বার সন্তানসম্ভবা বিরাটের স্ত্রী অনুশকা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিরুষ্কা। তা আর হয়নি। ভারত বিশ্বকাপ হারার পর বিরাটকে তেমন ভাবে দেখা যায়নি। ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।
তবে ১৯ ডিসেম্বর সমাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেন অনুষ্কা। সেই ভিডিয়ো দেখেই অনুরাগীদের ধারণা, ইঙ্গিতে হলেও নিজের দ্বিতীয় বার মা হওয়ার জল্পনায় সিলমোহর দিয়েই দিলেন নায়িকা। বিরাট সেই কারণেই দেশে ফিরেছেন কি না তা অবশ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights