হঠাৎ দেশে এসেছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ চলার মাঝেই হঠাৎ দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি।

জানা গেছে, সকালে ঢাকায় এসে দুপুরে এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

তিনি দলের সঙ্গে আগামী ২৭ অক্টোবর যোগ দেবেন বলে জানা গেছে। পরের দিন ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে।
বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সাকিব ঢাকায় এসেছেন। কোচের সঙ্গে তার কাজ আছে। কোচের নির্দেশনা অনুযায়ী অনুশীলন করছেন।’

উল্লেখ্য, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা চার ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার স্বপ্নই এখন ফিকে হয়ে গেছে টাইগারদের। প্রতিটাতেই হেরেছে বড় ব্যবধানে। সর্বশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৪৯ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights