হত্যা মামলায় সাবেক মন্ত্রীর ছোট ভাই গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
রংপুরে ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামছুজ্জামান আহমেদ ভুট্টুকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামছুজ্জামান আহমেদ ভুট্টু কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামে বাসিন্দা। তিনি লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রংপুরে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ঐ মামলা সাইফুজ্জামান ভুট্টু এজহার নামীয় আসামি।
লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলার আসামি ভুট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights