হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) মো. আবুল বাশার মিয়া এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো শাহজাদপুর থানার টেকুরপাড়া গ্রামের তাজের ফকিরের দুই ছেলে আব্দুস সালাম ও আবুল কালাম, একই গ্রামের আব্দুস সালামের ছেলে আজিজুল ও আবুল কালামের ছেলে বোরহান উদ্দিন।
মামলার নথি থেকে জানা যায়, জমিজমা বিরোধকে কেন্দ্র শাহজাদপুর উপজেলার টেকুরপাড়া গ্রামের আব্দুল জব্বার ও ইসমাইল এবং সাইদ গংয়ের সঙ্গে আসামি আব্দুস সালাম ও আবুল কালাম গংয়ের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ২০০৫ সালের ২২ এপ্রিল বিকেল তিনটার দিকে আসামিরা আব্দুল জব্বার ও ইসমাইলের উপর হামলা চালায়। এ সময় আবু সাঈদ বাধা দিতে গেলে আসামিরা আবু সাঈদসহ ৪ জনকে বেধড়ক মারপিট করে। ৪ জনকে সিরাজগঞ্জ শহরের মঈন উদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আবু সাইদের অবস্থার অবনতি হলে তাকে পরদিন ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় উন্নত চিকিসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথে আবু সাঈদ মারা যায়। এ ঘটনায় আবু সাইদের ছেলে জাহাঙ্গীর আলম ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত ৪ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে বেকসুর খালাস প্রদানের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. জেবুন্নেছা (জেবা রহমান) জানান, সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights