হত্যা মামলার আসামি গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সময় হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরেক আসামি মোবারক কাজীকে (৬৩) গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার আসামি মোবারক হাজীগঞ্জ পৌর এলাকা টোরাগড় কাজী বাড়ীর মৃত লাল মিয়া কাজীর ছেলে। তিনি ওই মামলার ৬ নং এজাহারনামীয় আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে চাঁদপুর বাবুরহাট এলাকা থেকে গ্রেফতার করে। আজ তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights