হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়া সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান হত্যা মামলার পালাতক দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী কসাইপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ বিদ্যুৎ হোসেন (৩০) ও একই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম রফিক (৩২)।

এরআগে গত ৯ অক্টোবর রাত ৯টার দিকে বগুড়া সদর ইউনিয়নের গোকুল মাজারের কাছে মিজান হামলার শিকার হন। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীরা মিজানুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোস্তাফিজ হাসান জানান, বিদ্যুৎ ও রফিকুল মিজান হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights