হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. সালাম মুন্সি (৬০)। আজ এ তথ্য জানান র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম।

তিনি গণমাধ্যমে বলেন, শনিবার বিকেলে র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিমনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুরের সালথা থানায় করা একাধিক মামলার আসামি সালাম মুন্সিকে গ্রেফতার করা হয়। সে হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বাড়ি সালথা থানার বড় খাড়দিয়া গ্রামে।

তিনি বলেন, ওই ব্যক্তি মামলার পর থেকেই বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights