হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

পাবনার পৈলানপুরের রাহাত চৌধুরী ওরফে হীরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুষারকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন। শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকা থেকে তুষারকে গ্রেফতার করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তুষার পাবনা জেলা সদরের পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৮ মে রাহাত চৌধুরী হীরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রায় দেন আদালত। রায়ে তুষার ও মিজান নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গত ৮ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানকে গ্রেফতার করলেও তুষার পলাতক ছিলেন। শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights