হনুমান খাবারের সন্ধানে ফুলবাড়ীর লোকালয়ে
দিনাজপুর প্রতিনিধি
বন-জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে দিনাজপুরের ফুলবাড়ী শহরের বিভিন্ন এলাকায় লোকালয়ে বিচরণ করছে একটি মুখপোড়া হনুমান। কেউ দেখে ভয় পাচ্ছে আবার অনেক ছেলেরা তাকে দেখে ঢিল মারার কারণে হনুমানটি পালিয়ে যাচ্ছে। এভাবে সে এক এলাকা থেকে অন্য এলাকা ছুটাছুটি করছে। কোথাও নির্দিষ্টভাবে থাকছে না।
দোকান বা বাড়ির টিনের চাল, ঘরের উঠানে, লোকালয়ের বিভিন্ন বাড়িতে ও গাছের ডালে দৌড়াদৌড়ি দেখে অনেকেই ক্ষুধার্ত হনুমানটিকে খাবারও দিচ্ছে এবং সে খাবার ভয়ে ভয়ে নিয়ে খাচ্ছে। অনেকে তাকে দেখে একটু ভয় পেলেও কারো কোন ক্ষতি করেনি সে। ফলে উৎসুক কয়েকজন হনুমানটিকে কলা, পেয়ারা, পাউরুটিসহ বিভিন্ন রকমের খাবার দিচ্ছে। সবাই একটু দূরে দাঁড়িয়ে তার খাবার খাওয়ার দৃশ্য দেখছে। তবে হনুমানটি একেকদিন একে এলাকায় চলে যাচ্ছে।
এসময় উপস্থিত ইলাবালা, মহারানী, অঞ্জনা রায় বলেন, কালীবাড়িতে হনুমান দেখে ভালো লাগছে।এসময় উপস্থিত সঞ্জয়, বিনোদ ও সোলায়মান বলেন, হনুমানটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। হনুমানটি লোকজনের দেওয়া খাবার পেয়ে খেয়ে নিচ্ছে। তবে লোকজনের সমাগমে বেড়ে গেলে হনুমানটি কালীমন্দির সংলগ্ন দোকানের ছাদে উঠে যায়।
