হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা ও মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিক সরকারকে চার নম্বর আসামি করা হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মানিক সরকার চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মামলায় মানিক সরকারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
