হবিগঞ্জে জমি থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাখী গ্রামের একটি ধানি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা মরদেহটি দেখতে ভিড় জমায়। মরদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights