হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকার এর পুত্র দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার পুত্র মো: খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিম এর পুত্র সাদ্দাম হোসেন (৩০)।

পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ তাদের আটক করেন।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- নিষিদ্ধ সংগঠনের’ তৎপরতা চালানোর সময় এ তিনজনকে আটক করা হয়। এছাড়া গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় তাদের অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights