হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পাদকসহ গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে যৌথবাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে বাহুবল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার যৌথ বাহিনীর পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে বাহুবল উপজেলার স্নানঘাট বাজারে অভিযান চালিয়ে ঈমান আলীকে গ্রেফতার করা হয়। তিনি স্নানঘাট গ্রামের ফারুক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধি মামলা রয়েছে। রাতেই তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, অপর আরেক অভিযানে সাবেক জেলা ছাত্রলীগ নেতা সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। হবিগঞ্জ শহরের
নাতিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের রেজু মিয়ার ছেলে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান, গ্রেপ্তারকৃত ঈমান আলী ও সোহাগ মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলার আসামি। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights