হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরি গ্রামে মার্জিয়া আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের নিজাম উদ্দিনের কন্যা।

মঙ্গলবার (০৩ অক্টোবর) বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল মার্জিয়া। খেলাধুলার এক পর্যায়ে সে পুকুরে পানিতে পরে তলিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজেও সন্ধান পায়নি।

কয়েকঘণ্টা পর ওই শিশুর দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবপাশা ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights