হবিগঞ্জে বিশ্ব ধরিত্রী দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি

প্লাস্টিক দূষণ শুধুমাত্র পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। এই দূষণের ভয়াবহতা সম্পর্কে শিশু-কিশোরদের জানাতে হবে। একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব, যা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গঠনে সহায়ক হবে। ‘প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সোমবার দুপুরে হবিগঞ্জে বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও গ্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জাহান আরা খাতুন ও কবি তাহমিনা বেগম গিনি।

সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, এই অঞ্চলে নদী, খাল, জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে। এইসব বর্জ্যে মাটি, পানি, বাতাস দূষিত হয় এবং এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে মানুষ, প্রাণিকুল ও উদ্ভিদকূল ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হয়েছে। কিন্তু আইনের যথাযথ কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights