হবিগঞ্জে হত্যা মামলায় আ’লীগ সভাপতি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যা মামলার আসামি আ’লীগ নেতা আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল আওয়াল আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজমিরীগঞ্জ থানার (ওসি) এ বি এম মাইদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

বানিয়াচং থানার (ওসি) কবির হোসেন বলেন, আজমিরীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করে। হত্যা মামলায় তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights