হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ সুমনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে মনতলা তদন্ত ফাঁড়ির এসআই রতন উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মাধবপুর উপজেলা সদরসহ ভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলা, মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নি সংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানায় দায়ের করা এজাহার নামীয় আসামি সুমন। গত ৫ আগস্টের পর থেকে তিনি অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন যড়ষন্ত্র করে আসছিলেন।
