হরতালের সমর্থনে শার্শায় বিএনপির মিছিল

আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী বিরোধীদল বিএনপিসহ সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথমদিন নাভারন বাজারে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি নাভারন বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
৬ই জানুয়ারি শনিবার দুপুরে নাভারন বাজারে হরতাল এর সমর্থনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন মুকুল অলিয়ার রহমান সরদার আব্দুস সালাম. বিএনপির নেতা ফজলুর রহমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান যুবদল নেতা আমিরুল সরদার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুস সালাম হাফিজুর রহমান হ‍্যাফি, সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights