হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি: যুক্তরাষ্ট্র-ইরান কেউই সত্য বলছে না

অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কেউ পুরো সত্য বলছে না। এক পক্ষের দাবি পথটি খোলা রয়েছে, অন্য পক্ষের দাবি এটি অবরুদ্ধ। তবে সাবেক এক মার্কিন কূটনীতিক জানিয়েছেন, বাস্তবে দুই দাবির কোনোটিই পুরোপুরি সঠিক নয়।

সাবেক মার্কিন কূটনীতিক জোয়ি হুড আল জাজিরাকে জানান, হরমুজ প্রণালি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুরোপুরি সত্য নয়। একইভাবে এটি বন্ধ করে দেওয়ার যে দাবি ইরান করছে, তা-ও ঠিক নয়। কারণ মহাসড়কের মতো প্রণালিটি পুরোপুরি বন্ধ করার সক্ষমতা ইরানের নেই। এর পরিবর্তে তারা নিরস্ত্র বাণিজ্যিক জাহাজগুলোকে ভয় দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তবে সব জাহাজ এই ভয়ভীতির কাছে নতি স্বীকার করছে না। কিছু জাহাজ রাতে সংকেত বন্ধ রেখে ওমানের উপকূল ঘেঁষে চলাচল করছে। মার্কিন সামরিক বাহিনীও সাধ্যমতো তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে, নৌপথের ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চলছে। তবে এর মানে এই নয় যে, পথটি খুলে দেওয়া হচ্ছে।

ইরানি সংবাদপত্র আল-ওয়েফাক-এর প্রধান সম্পাদক মুখতার হাদ্দাদ জানান, তেহরান বিষয়গুলোকে আলাদা করে দেখছে। তিনি বলেন, একটি অন্তর্বর্তী চুক্তির পর হয়তো চূড়ান্ত ঘোষণা আসতে পারে; কিন্তু তার মানে নৌপথ খুলে দেওয়া নয়। সমঝোতা স্মারকের শর্তগুলো ওয়াশিংটন মেনে না নেওয়া পর্যন্ত ইরানের বর্তমান অবস্থান বদলাবে না বলেও নিশ্চিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights