হরমুজে জাহাজে হামলা হলে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে যেকোনো জাহাজে হামলা চালালে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা মেরে সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেপণাস্ত্র, রকেট কিংবা ড্রোন; হামলার ধরণ যা-ই হোক না কেন, জাহাজে আঘাত করা প্রতিটি ঘটনার জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, এরপর থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো ধরনের ডিভাইস বা অস্ত্র দিয়ে হরমুজ প্রণালির কোনো জাহাজে আক্রমণ করলেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবস্থা নেবে। এই পাল্টা হামলার আওতায় ইরানের রাজধানী তেহরানের ভেতরে বা এর নিকটবর্তী এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।

এর আগের দিনও ইরানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরানের ওপর আক্রমণ এখনও শেষ হয়নি এবং এখনই যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে আসছে না। তিনি আরও দাবি করেন, চলমান সামরিক পদক্ষেপের ফলে ইরানের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা পুনর্নির্মাণ করে আগের অবস্থায় ফিরতে দেশটির অন্তত ২০ থেকে ২৫ বছর সময় লেগে যাবে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights