হরমুজে হুমকির মাত্রা সর্বোচ্চ স্তরে বজায় রেখেছে যুক্তরাজ্যের মেরিটাইম সংস্থা
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা–পাল্টা হামলা শুরু হওয়ায় বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালিতে আবারও বাণিজ্যিক জাহাজ চলাচল কমে গেছে। ফলে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ–সংকটে থাকা বৈশ্বিক জ্বালানি বাজার নতুন করে বড় ধাক্কা খেল।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, গত মঙ্গলবার থেকে কোনো বড় বাণিজ্যিক জাহাজ নিজেদের অবস্থান জানান দিয়ে এই প্রণালি পার হয়নি। জলপথটি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, জলপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা হুমকির মাত্রা এখনও সর্বোচ্চ স্তরে রেখেছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। যা এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রমকারী জাহাজগুলোর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যার ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানি বাজার এবং নৌচলাচলের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দেয়।
সূত্র: আল-জাজিরা।
