হরমুজ প্রণালিতে উত্তেজনা: ওমানের কাছে ইরানের সতর্কতামূলক গুলি

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলের কাছে একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানের কোস্ট গার্ড। তবে জাহাজটিতে থাকা ১৭ জন ভারতীয় নাবিক সবাই নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ঘটনাটি ঘটে গত ২৫ এপ্রিল, ওমানের শিনাস বন্দরের বাইরের জলসীমায়। টোগো পতাকাবাহী জাহাজ ‘এমটি কাইরন ৭’ (MT Chiron 7) ওই এলাকায় অন্যান্য জাহাজের সঙ্গে চলাচল করছিল। এ সময় ইরানের কোস্ট গার্ড জাহাজটিকে থামিয়ে সতর্ক গুলি ছোড়ে।

ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের পরিচালক মন্দীপ সিং রন্ধাওয়া জানান, এ ঘটনায় কোনো ভারতীয় পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং জাহাজে থাকা সব ভারতীয় নাবিক অক্ষত রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় পররাষ্ট্র দপ্তর, বিদেশে অবস্থিত ভারতীয় মিশন এবং সামুদ্রিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিরেক্টরেট জেনারেল অব শিপিংয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রায় ৭ হাজার ৭৮০টি ফোন কল ও ১৬ হাজারের বেশি ইমেইল গ্রহণ করা হয়েছে। এ সময় ২ হাজার ৭৭০টি ভারতীয় জাহাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে বড় ধরনের কোনো উদ্বেগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights