হরমুজ প্রণালিতে জাপানের মতো দেশগুলোর জাহাজ চলাচলের সুযোগ দেবে ইরান

অনলাইন ডেস্ক

জাপানের জাহাজগুলোকে পারস্য উপসাগরে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে গতকাল শুক্রবার এ কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে জাপানের সঙ্গে ইরানের আলোচনা চলছে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমরা প্রণালিটি বন্ধ করিনি, এটি উন্মুক্ত রয়েছে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘তেহরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়; বরং যুদ্ধের একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও স্থায়ী অবসান চায়।’

আরাগচি জানান, ইরান হরমুজ প্রণালি বন্ধ না করলেও যেসব দেশ ইরানের ওপর হামলায় জড়িত, তাদের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তবে বর্তমান নিরাপত্তা সংকটের মধ্যেও এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে সহায়তার প্রস্তাব দিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মতো দেশগুলো যদি তেহরানের সঙ্গে সমন্বয় করে, তবে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান প্রস্তুত বলে জানান আরাগচি। জাপানের অপরিশোধিত তেল আমদানির ৯০ শতাংশের বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বড় অংশই এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights