হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার রয়েছে ইরানের: রাশিয়া

অনলাইন ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তিনি দাবি করেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে উপকূলীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে।

জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে নেবেনজিয়া বলেন, ইরানকে এককভাবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে, যেন দেশটি নিজ প্রতিবেশীদের ওপর আক্রমণ চালিয়েছে। তবে বাস্তবে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে এমন পদক্ষেপ গ্রহণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তাদের ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ সঙ্গে তুলনা করেন। নেবেনজিয়ার অভিযোগ, কৃষ্ণসাগরে রুশ বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় হামলাকে সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

তার ভাষায়, পশ্চিমা দেশগুলো তাদের কর্মকাণ্ডকে একতরফা নিষেধাজ্ঞার আড়ালে লুকিয়ে রাখছে, যা কার্যত বেআইনি জবরদস্তিমূলক পদক্ষেপ।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights