হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা: দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিশ্বের অন্যতম প্রধান এই তেল রপ্তানির পথ নিয়ে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। ইরানের দাবি, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের জন্য এটি পুরোপুরি খোলা আছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, তাদের নজরদারি ছাড়া কোনো বিদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যেতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। এটি একটি আন্তর্জাতিক জলপথ। এটিকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে রবিবার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হামলার আগে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি ‘দারুণ চুক্তি’ হতে যাচ্ছিল। ইরান সবকিছু মেনেও নিয়েছিল। কিন্তু চুক্তিতে রাজি হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই তারা একটি জাহাজে ড্রোন হামলা চালায়।

এই ঘটনার পর ট্রাম্প ইরানের নেতাদের ‘অসুস্থ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ড্রোন হামলার কড়া জবাব দেওয়া হয়েছে। গত রাতে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে ব্যাপক বোমাবর্ষণ করেছে। তবে সংঘাত চললেও বর্তমানে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights