হরমুজ বন্ধে জার্মান শিপিং জায়ান্টের ক্ষতি ৬০ কোটি ডলার

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জার্মানির শীর্ষস্থানীয় কনটেইনার শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড প্রায় ৬০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাবে কোম্পানিটির নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বৃহস্পতিবার হ্যাপাগ-লয়েড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তাদের ৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

জার্মান এই শিপিং জায়ান্টটি জানিয়েছে, তাদের নিট লাভ কমে ৮ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে। যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ কোটি ৬০ লাখ ডলার। প্রতিষ্ঠানটি আরও যোগ করে, এশিয়া থেকে জোরালো রপ্তানি এবং যুক্তরাষ্ট্রে চাহিদার উন্নতির কারণে মধ্যপ্রাচ্যের সংকটের ফলে সৃষ্ট ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর জ্বালানি, বিমা, গুদামজাতকরণ, বিকল্প রুট ব্যবহার এবং অভ্যন্তরীণ পরিবহনের জন্য অতিরিক্ত খরচ হওয়ার কারণে কোম্পানিটির ‘লাইনার শিপিং’ বিভাগে পরিচালন মুনাফা ১৬ কোটি ৭০ লাখ ডলার থেকে কমে ১৫ কোটি ৩০ লাখ ডলারে নেমে এসেছে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights