হরমুজ সংকট: ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর আলোচনা

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে চলমান সংকট নিরসনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস। গত রবিবার তাদের মধ্যে এই আলাপ হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন ইইউর এক কর্মকর্তা।

আরাগচি ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন কালাস। ইইউর ওই কর্মকর্তা জানান, চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবেই এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তিনি।

ফোনালাপে চলমান যুদ্ধ, জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উঠে আসে। এর আগে গত বুধবারও আরাগচির সঙ্গে আলাপে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন কালাস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার নতুন যে হুমকি দেওয়া হচ্ছে, তা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।’

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights