হরিণাকুন্ডুতে ৪০ দিন ধরে খোঁজ নেই গৃহবধূর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৪০ দিন ধরে ইভা খাতুন (২০) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ ইভা খাতুন উপজেলার কুলবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোরে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয় ইভা। বিভিন্ন জায়গায় অনেক খোঁজখুজি করেও তাকে পাওয়া যায়নি। উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূর পিতা।
নিখোঁজ গৃহবধূর পিতা আলমগীর হোসেন জানান, গত ৪০ দিনেও মেয়ের খোঁজ না পেয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। শ্বশুরবাড়ি থেকেও আমার মেয়ের নিখোঁজের বিষয়ে তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না।
এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ গৃহবধূর বিষয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান মিলানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।
