হলের ছাদ থেকে লাফিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

রাবি প্রতিনিধি
হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহিদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

‘প্রেমঘটিত কারণে’ তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। আহত শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র।

হল সূত্রে জানা গেছে, হলের প্রথম ব্লকের ছাদ থেকে লাফ দেন সাদ। তার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সংকটাপন্ন।

আত্মহত্যার চেষ্টার আগে তিনি ফেসবুকে কয়েকটি পোস্ট দিয়েছেন। সর্বশেষ ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভালোবাসি লিসা’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ চলছে। সে কেন লাফ দিল সেটাও খোঁজ নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights