হলের নিজ কক্ষে ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের নিজ কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

ওই শিক্ষার্থীর নাম মঞ্জুরুল ইসলাম। তিনি বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ সোমবার বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিষয়টি হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন নিশ্চিত করেছেন।

মঞ্জুরুল ইসলাম হলের নিচতলার ১৬৫ নং কক্ষে থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে।

তার রুমমেট ফরহাদ হোসেন বলেন, ‘আমরা সকালে রুম থেকে বের হয়ে যাই। তখন উনি ঘুমাচ্ছিলেন। বিকাল পাঁচটার দিকে এসে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights